| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোদায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেফতার

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 173 বার পঠিত
বোদায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরপরই বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েক শ মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে তাকে ঘিরে রাখেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেন।

খবর পেয়ে বোদা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শিক্ষককে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারির দাবি তুলেছেন অভিভাবকেরা।

বদরুদ্দোজা/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪