| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানকে হারিয়ে ১১ বছর পর ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 232004 বার পঠিত
পাকিস্তানকে হারিয়ে ১১ বছর পর ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ

মিরপুরে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে এই জয়ের মাধ্যমে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

ম্যাচে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। শুরুটা দারুণ করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। পরে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরও ৫৩ রানের জুটি গড়েন তামিম। ৩৪ বলে ২৭ রান করে আউট হন শান্ত।

এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম। তিনি ১০৭ বলে ১০৭ রান করে আউট হন। এছাড়া লিটন দাস করেন ৪১ রান এবং তাওহিদ হৃদয় ৪৪ বলে ৪৮ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ২৯০ রান।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি উইকেট নেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারায় তারা। তাসকিন আহমেদের বলে আউট হন শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ রিজওয়ান। আর মাজ সাদাকাতকে ফেরান নাহিদ রানা।

এরপর চতুর্থ উইকেটে অভিষিক্ত গাজী ঘোরি ও আবদুল সামাদ ৫০ রানের জুটি গড়েন। তবে দ্রুতই দুজনই আউট হয়ে গেলে আবার চাপে পড়ে পাকিস্তান। পরে সালমান আলী আগা সাদ মাসুদকে নিয়ে ৭৯ এবং ফাহিম আশরাফকে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।

সালমান আলী আগা ৮৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৯৮ বলে ১০৬ রান করে আউট হন। অন্যপ্রান্তে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি লড়াই চালিয়ে যাচ্ছিলেন।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল ১ উইকেট। তবে বোলার রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করে মাত্র ২ রান দিয়ে শাহিন আফ্রিদিকে আউট করেন। তাতেই ২৭৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪টি উইকেট নেন। মোস্তাফিজুর রহমান পান ৩টি এবং নাহিদ রানা নেন ২টি উইকেট।

এই জয়ের ফলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ১০ থেকে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪