| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে টুকুর শ্রদ্ধা

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 263373 বার পঠিত
একুশের প্রথম প্রহরে  টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে টুকুর শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।  

রাত ১১টা ৫০ মিনিটে সংসদ সদস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি’ গান গেয়ে পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের প্রতি সম্মান জানান।

এরপর জেলা প্রশাসক শরীফা হক উপস্থিতিতে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে সঙ্গে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শামসুল আলম সরকার পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪