ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর ‘হত্যাচেষ্টা’র অভিযোগে ভাটারা থানায় ফারিয়াকে আসামি করে মামলা করা হয়। মামলার নথিতে আওয়ামী লীগের রাজনীতির অন্যতম অর্থ জোগানদাতা হিসেবেও উল্লেখ করে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ও ৪৮ ঘণ্টার কারাবাসের দীর্ঘ কয়েকমাস পর সেই অভিজ্ঞতার কথা সামনে আনলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি রুম্মান রশিদ খানের পডকাস্টে বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়া এবং পরবর্তী দুই দিনের জেলজীবনে অনেক চেনা মানুষকে নতুন করে চেনার গল্প বলেন তিনি।
তিনি বলেন, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এ খবর তিনি শুনেছিলেন দেশের বাইরে থাকা অবস্থায়। পরে গানের শুটিংয়ের উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে গিয়েই তিনি প্রথম পরিস্থিতির ভয়াবহতা টের পান। ইমিগ্রেশনে যখন পুলিশ তাকে আটকিয়ে দিয়েছিল তখনও তিনি ভেবেছিলেন কিছু ভুল হচ্ছে। পরে ডিটেনশন রুমে নিয়ে গেলে তিনি বুঝতে পারেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং মুহূর্তে থমকে গিয়েছিল তার পৃথিবী।
কারাগারে কাটানো মাত্র দুই দিনেই তিনি জীবনের বড় শিক্ষা পেয়েছেন তবে সবচেয়ে বড় ধাক্কাটি ছিল তার চারপাশের মানুষদের আচরণে। গ্রেপ্তারের পর সবচেয়ে কাছের বন্ধুরাও সামাজিক মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি সরিয়ে ফেলেন। অনেকে বন্ধ করে দেন যোগাযোগ। মাত্র ৪৮ ঘণ্টা তাকে বুঝিয়ে দিয়েছে কে আপন,আর কে নয়।
সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা- সবখানেই বড় পরিবর্তনে মানুষগুলোর অস্তিত্বও নতুন করে চিনে ফারিয়া বলেন,বছরের পর বছর যাদের জন্য নিঃস্বার্থভাবে সবকিছু উজাড় করে দিয়েছি আজ তারা ফিরতে চাইলেও তাদের গ্রহণ করা সম্ভব হবে না। একই সঙ্গে একথাও বলেন আবার এমনও কিছু মানুষ দেখেছিলাম বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চা যাদের দৃষ্টিতে ছিল আমরা তোমার জন্য দোয়া করেছিলাম, আমরা চাইছিলাম তুমি ফিরে আসো। আমরা বুঝতে পেরেছিলাম, সবকিছু ভুল দিকে যাচ্ছে
নুসরাত ফারিয়া জানান,এক দিন এক রাত জেলে থাকার অভিজ্ঞতা পুরোপুরি আলাদা। জেলার থেকে শুরু করে সবাই যে সহানুভূতি আর ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছেন তার জন্য তিনি ব্লেসড। সম্মানের সাথে আন্তরিকতার সঙ্গে কোন ধরনের অসম্মান না করে বরং ভালবাসা দিয়ে তাকে দেখে রেখেছে সবাই। কারাগারে ৪৮ ঘণ্টা না খেতে পারা ফারিয়াকে এমন মানুষ, যাদের তিনি চেনেন না, হয়তো জীবনে আর কখনো দেখবেনও না তারাই ভালবেসে মুখে তুলে খাবার খাইয়ে দিয়েছে। আবেগঘন কণ্ঠে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদের সব কষ্ট দূর করে দেন।
গত বছরের ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর ‘হত্যাচেষ্টা’র অভিযোগে ভাটারা থানায় একটি মামলায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।