‘তেরে নাম’ রোমান্টিক-ট্রাজেডি সিনেমায় সালমান খানের ‘রাধে মোহন’ চরিত্র কাদিঁয়েছিল লাখো দর্শক। ২৩ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছে কলেজ পড়ুয়া এক শান্ত মেয়ের জন্য কলেজের সিনিয়রের উন্মাদনায় ভরা প্রেমের ‘তেরে নাম’।
২০০৩ সালে সিনেমাটি মুক্তির পর গান, গল্প ও সালমানের দুর্দান্ত অভিনয়ে গোটা ভারতবর্ষজুড়ে তুমুল জনপ্রিতার পাশাপাশি হতাব্যাপক ব্যাবসাসফল সিনেমা। ‘তেরে নাম’ সিনেমাটি পুনরায় দর্শকদের জন্য ২৭ ফেব্রুয়ারি থেকে ভারতের বিভিন্ন হলে প্রদর্শিত হবে।
হিমেশ রেশমিয়ার অসাধারন গায়কি,সাজিদ ওয়াজিদের সুরে বিক্রম বিকি গোস্বামীর চিত্রায়ণে প্রতিটি গানের সঙ্গে পেয়েছে প্রশংসা পেয়েছে সিনেমার আবেগপূর্ণ দৃশ্যগুলি।
সতীশ কৌশিক পরিচালিত ‘তেরে নাম’ সিনেমায় রাধে মোহন চরিত্রে সালমান খান এবং নির্জারা ভারদ্বাওয়াজ চরিত্রে ভূমিকা চাওলা অভিনয় সিনেমার ট্র্যাজিক সমাপ্তি দর্শকদের হৃদয়ে আজও কাঁপন ধরায়। এবার বড় পর্দায় পুনরায় এই আবেগ অনুভব করার সুযোগ মিলবে।