কিছুদিন আগে সামাজিক যোগযোগ মাধ্যমে গলায় মঙ্গলসূত্র পরা একটি নতুন লুক ভাইরাল হয়েছিলো অভিনেত্রী কঙ্গনা রানাউতের। সেই সাথে তৈরি হয়েছিলো বিয়ের গুঞ্জনও ।
কেউ কেউ আবার ধারণা করেছিলেন, এটি কুইন এর সিক্যুয়ালের লুক, পরে সেই জল্পনা উড়িয়ে দেন কঙ্গনা নিজেই। এর মধ্যেই মোশন পোস্টারে প্রকাশ্যে এলো নার্সের চরিত্রে অভিনেত্রী কঙ্গনার ভারত ভাগ্য বিধাতা।
সিনেমাটিতে ভয়াবহ আতঙ্ক ও ধ্বংসের মধ্যেও একজন রোগীকে বাঁচানোর মরিয়া চেষ্টা করতে দেখা যায় অভিনেত্রীকে। পোস্টার থেকেই বোঝা যাচ্ছে, সিনেমাটি মানবিকতা,কর্মীদের সাহস ও আত্মত্যাগের গল্প তুলে ধরা হবে। সিনেমার পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, অসাধারণ কাজ করেও তারা সাধারণ মানুষ হিসেবেই থেকে যান। সকলে তাদের দেখেন কিন্তু প্রকৃত মর্যাদা দেন না। পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করে ভক্তরা বলছেন, কুইন ইজ ব্যাক।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় কামা হাসপাতালের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো। সেই সময় হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী ও অন্যান্য স্টাফ একসঙ্গে কাজ করে হাজারো মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন অভিনেত্রী কঙ্গনা। পরিচালক মনোজ তাপাডিয়া সেই বাস্তব ঘটনাকেই সিনেমার মূল গল্প হিসেবে তুলে ধরেছেন।
আগামী ১২ জুন মুক্তি পাবে বাস্তবমুখি ভারত ভাগ্য বিধাতা। এতে কঙ্গনা রানাউতের পাশাপাশি অভিনয় করেছেন গিরিজা ওক।
সবশেষ কঙ্গনাকে দেখা গেয়েছিলো ইমার্জেন্সি সিনেমায়। সেখানে কঙ্গনা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন।
সূর্যয় / আয়না নিউজ