| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করে আপনি কী এমন উল্টে ফেলেছেন

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 65664 বার পঠিত
বিয়ে করে আপনি কী এমন উল্টে ফেলেছেন

মোহাব্বাতে ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করা অভিনেত্রীর বয়স ও বিয়ে নিয়ে কটাক্ষ করা ব্যক্তিদের এবার সরাসরি জবাব দিলেন শমিতা শেঠি। এখনো বিয়ে না কারায় তাকে নিয়ে অনেক সময়ই সমালোচনা হয়ে থাকে। সমালোচকদের নিয়ে কড়া জবাব দিয়ে অভিনেত্রী বলেন, সমাজের চাপে বিয়ে করার কোনো ইচ্ছা নেই তার।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বয়স ৪৭ বছর বয়সী অভিনেত্রীকে কটাক্ষ করে একজন লিখেন, আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই।

এর জবাবে অভিনেত্রী লিখেছেন, হ্যা আমি আলাদা দেখাব। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। শারীরিক সৌন্দর্যও চিরস্থায়ী নয়। কিন্তু আমার বয়স অনুযায়ী আমি সুস্থ, ফিট এবং সুখী।

ইনস্টাগ্রামে আরেক লিখেন- সময়মতো বিয়ে করলে এখন আপনার সন্তানেরাও বড় হয়ে যেত। এই মন্তব্যে বেশ কড়া ভাষাতেই প্রতিক্রিয়া জানায়ে লিখেন, আপনি তো খুব স্বাভাবিক একটা কথাই বললেন। কিন্তু বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন ভাই?

অভিনেত্রী আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের মতো অবিবাহিত নারীদের ফলো করেন কেন? শুধু বয়স নিয়ে কটাক্ষ করতে আর আপনাদের পুরুষকেন্দ্রিক চিন্তাভাবনা চাপিয়ে দিতে? দয়া করে আমাকে এখনই আনফলো করে একটা উপকার করুন।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪