আসন্ন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত মেগাস্টার শাকিব খানের রকস্টার। ঈদের দিন থেকেই দেশজুড়ে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে জেলা শহরের সিঙ্গেল স্ক্রিন সব মিলিয়ে বড় পরিসরেই দর্শকের সামনে আসছে ছবিটি।
আজমান রুশো পরিচালিত রকস্টার এক রকস্টারের উত্থান, খ্যাতি, ব্যক্তিগত টানাপোড়েন ও পতনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। মুক্তির আগে গান, পোস্টার ও প্রচারণায় আলোচনায় আসে সিনেমাটি। ঈদের হাফ ডজন ছবির ভিড়েও রকস্টার নিয়ে দর্শকদের আগ্রহ বেশি দেখা
রাজধানী ঢাকায় রকস্টার চলছে স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায়, বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, মিলিটারি মিউজিয়াম, উত্তরা সেন্টার পয়েন্টে ও যমুনা ফিউচার পার্কে।
এছাড়া সাভারের সেনা অডিটোরিয়াম ও দিয়াবাড়ির ম্যাজিক মুভি থিয়েটারেও দর্শকরা দেখতে পারবেন সিনেমাটি। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে এটি।
সূর্যয় / আয়না নিউজ