রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রধান কোচ এন্ডি ফ্লাওয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার শাস্তি পেলেন। ফ্লাওয়ার ম্যাচ চলাকালে শ্রবণযোগ্য অশ্লীল শব্দ ব্যবহারে আচরণবিধির ধারা ২.৩ লঙ্ঘন করায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইপিএল।
আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে বেঙ্গালুরুর রান-তাড়ার ১৭.২ ওভারে,ফ্লাওয়ার চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে কথা বলার অপরাধে এ শাস্তি কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন-
মিরাজের ফাইফারে বাংলাদেশের লিড
উত্তেজনার সূত্রপাত হয় এএম গজনফরের বলে ক্রুনাল শটটি খেললে বলটি ওয়াইড লং-অনের দিকে যায়, যেখানে সীমানার দড়ির কাছে নমন ধীর ক্যাচটি ধরে বাউন্ডারি অতিক্রম করার সময় বলটি তিলক ভার্মার দিকে ছুঁড়ে দেন। তিলকের কাছে মনে হয়েছিল বল ছোড়ার সময় নমনের এক পা বাউন্ডারির এপারে থাকলেও অন্য পা কুশনে লেগেছে। ফলে ছক্কা হয়েছে ভেবে তিলক ক্যাচটি ধরার জন্য তেমন চেষ্টা করেননি।
তবে চতুর্থ আম্পায়ারে দেখা যায়, ক্যাচ ধরার চেষ্টার সময় নমন কুশন বাউন্ডারি লাইন স্পর্শ করেননি একি সঙ্গে ক্র্যাম্পিংয়ে ধুঁকতে থাকা ক্রুনাল রান নেওয়ারও চেষ্টা করেননি ফলে ওই ডেলিভারি থেকে কোন রান আসেনি। ফ্লাওয়ার চতুর্থ আম্পায়ারের সঙ্গে ‘আক্রমণাত্মক হয়ে কথা বলার’ অপরাধ স্বীকার করে আইপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া লেভেল ওয়ান লঙ্ঘনের শাস্তি চূড়ান্ত ও বাধ্যতামূলক হওয়ায় মেনে নিয়েছেন।
এফ এ/আয়না