| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থালাপতির প্রেমিকা তৃষা কৃষ্ণানকে ‘সুযোগসন্ধানী’ বললেন গায়িকা সুচিত্রা

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 137998 বার পঠিত
থালাপতির প্রেমিকা তৃষা কৃষ্ণানকে ‘সুযোগসন্ধানী’ বললেন গায়িকা সুচিত্রা

নতুন করে ফের  বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণি তারকা থালাপতি বিজয়কে ঘিরে। সাম্প্রতিক এক ঘটনায় গায়িকা সূচিত্রা প্রকাশ্যে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে কড়া মন্তব্য করায় বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সুচিত্রা তৃষাকে ‘পরজীবী’ এবং ‘সুযোগসন্ধানী’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, বিজয়ের বর্তমান রাজনৈতিক অবস্থানকে ঘিরে তৃষার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে পারে।

সুচিত্রা বলেন, তিনি ব্যক্তিগতভাবে তৃষাকে পছন্দ করেন না এবং নিজের মতামত প্রকাশে কোনো দ্বিধা নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, সফল মানুষের জীবনে এমন অনেকেই প্রবেশ করে, যাদের উদ্দেশ্য স্বার্থসংশ্লিষ্ট হতে পারে।

তিনি আরও বলেন, বিজয় বর্তমানে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও পরিবার থেকে দূরে সরে যাওয়ার বিষয়টি তার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তার মতে, এমন পরিস্থিতিতে বিজয়ের জন্য তার বাবা চন্দ্রশেখরের পরামর্শ গুরুত্বপূর্ণ হতে পারে।

এর আগে রোববার চেন্নাইয়ের এক অনুষ্ঠানে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে তৃষা কৃষ্ণানের উপস্থিতি পরবর্তী আলোচনা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এ ঘটনায় এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪