| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিব্রতকর রেকর্ড আর্চারের

  • আপডেট টাইম: 10-05-2026 ইং
  • 135990 বার পঠিত
বিব্রতকর রেকর্ড আর্চারের

বোলিং শুরুর পর চার হজম করে খেই হারিয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জোফরা আর্চার। ইনিংসের প্রথম ওভার ১১ বলে শেষ করেন তিনি গুজরাট টাইটান্সের বিপক্ষে যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। এ ওভারে আর্চারের ১৮ রান দেওয়াকে গুজরাটের কাছে বড় হার দেখেছে রাজস্থান। 

রাজস্থানের বোলিং ইনিংস গতকাল (শনিবার) গুজরাটের বিপক্ষে আর্চারের ওভার দিয়ে শুরু হয়। সাই সুদর্শন ওয়াইড লেন্থের প্রথম ডেলিভারিতে চার হাঁকালে এরপর খেই হারিয়ে ৫টি ওয়াইড এবং একটি নো বল করেন ইংল্যান্ডের এই গতিতারকা। ওই ওভারে আর্চার অতিরিক্ত ৯ রানসহ ম্যাচে ৩ ওভারে উইকেটশূন্য ৪৬ রান দিয়েছেন। 

আরও পড়ুন-

৪ উইকেট নিয়ে ম্যাচে ফিরছে বাংলাদেশ

আইপিএলে এক ওভারে ১১ বলের এই বিব্রতকর রেকর্ডে আরও ৬ বোলারকে সঙ্গী হিসেবে পাচ্ছেন আর্চার। এর আগে ২০২৩ আসরের আইপিএলে প্রথমবার মোহাম্মদ সিরাজ ও তুষার দেশপান্ডে, ২০২৫ আইপিএলে শার্দুল ঠাকুর, সন্দিপ শর্মা ও হার্দিক পান্ডিয়া।  এবং চলতি আসরেই গুজরাটের বিপক্ষে পাঞ্জাব কিংসের পেসার আর্শদিপ সিং ১১ বলে ওভার করে এ তালিকায় নাম লেখান।

গুজরাট টাইটান্স আগে ব্যাট করতে নেমে ২২৯ রানের বড় পুঁজি গড়ে। গুজরাটের পক্ষে ‍শুভমান গিল ৪৪ বলে সর্বোচ্চ ৮৪, সুদর্শন ৫৫ রান করেছেন। বিপরীতে লক্ষ্য তাড়ায় নেমে ১৬.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে রাজস্থান। রবীন্দ্র জাদেজা ৩৮ এবং বৈভব সূর্যবংশীর ঝোড়ো ৩৬ রান উল্লেখযোগ্য।

এফ এ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪