| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘দাই দাই’ ট্র্যাকে ফুটবল বিশ্বকাপ মাতাতে শাকিরা

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 151757 বার পঠিত
‘দাই দাই’ ট্র্যাকে ফুটবল বিশ্বকাপ মাতাতে শাকিরা

ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা দীর্ঘ বিরতি কাটিয়ে আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ নিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন। বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ এর টিজার প্রকাশ করে বিশ্বজুড়ে ভক্তদের চমকে দিয়েছেন শাকিরা। এবারের গানে শাকিরার সঙ্গে নাইজেরিয়ান মিউজিক সেনসেশন বার্না বয় কণ্ঠ দিয়েছেন। 

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিরা পোস্ট করেন। একদল নৃত্যশিল্পী এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সেজেছেন। ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলগুলোর উপস্থিতি শাকিরার কালজয়ী গানগুলোর স্মৃতিকে সম্মান জানাতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন-

দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনের সিদ্ধান্ত : বাপ্পারাজ

‘দাই দাই’ ট্র্যাকে ল্যাটিন পপের সঙ্গে আফ্রো-বিটের এক অনন্য ফিউশনে শাকিরার জাদুকরী কণ্ঠ আর হিপস ডোন্ট লাই-এর সেই চিরচেনা ছন্দ এবার বার্না বয়ের সুরের সঙ্গে মিশে নতুন এক উন্মাদনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে পূর্ণাঙ্গ এই থিম সং।

শাকিরা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। ২০০৬ সালে জার্মানিতে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০-এ দক্ষিণ আফ্রিকায় কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ব্রাজিলে ‘লা লা লা’ গেয়ে পুরো বিশ্বকে বুদ করে রেখেছিলেন তিনি। আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপ যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮টি দলের এই লড়াকু আসরের আগে শাকিরার এই গানটিকেই ধরা হচ্ছে বিশ্বকাপের মূল কাউন্টডাউন। 

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪