সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার ক্লিনিকে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছিলো। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
ইয়াছিন আলী কোন এমবিবিএস সার্টিফিকেটধারী চিকিৎসক নন। অথচ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগী দেখতেন বলে জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান ।
তার কাছ থেকে ডাক্তার পদবি ব্যবহৃত সিলও উদ্ধার করা হয়েছে।
আব্দুল মোমিন/ আল রাজীব/ আয়না নিউজ