| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

  • আপডেট টাইম: 15-06-2026 ইং
  • 276 বার পঠিত
ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় এই তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাতে পারে।

গত ১৪ জুন সন্ধ্যায় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে ভারতে যান। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি প্রবেশ করতে পারেননি এবং বিমানবন্দর থেকেই তাকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে তিনি কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।

এ ঘটনায় কূটনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ে যোগাযোগ ও ব্যাখ্যা বিনিময় হতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪