| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এটি তো বিশ্বকাপ : ইনফান্তিনো

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 13413 বার পঠিত
এটি তো বিশ্বকাপ : ইনফান্তিনো

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ফিফা। সমর্থকদের সংগঠন ফুটবল সাপোটার্স ইউরোপ (এফএসই) এই মূল্য কাঠামোকে “অত্যধিক” এবং “বিশ্বাসঘাতকতা” হিসেবে আখ্যা দিয়ে মাঅতিরিক্ত টিকিট মূল্যের অভিযোগে ফিফার বিরুদ্ধে মামলাও করেছে।  

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার জবাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী টিকিট পুনর্বিক্রির সুযোগ থাকায় ফিফার সেই বাজার বাস্তবতাকে কাজে লাগানোই উচিত।

ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্ম ফিফা মার্কেটপ্লেসে নিউইয়র্কে ১৯ জুলাইয়ের ফাইনালের চারটি টিকিটের দাম প্রতিটি ২০ লাখ ডলারেরও বেশি দেখানো হয়। বেভারলি হিলসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে ইনফান্তিনো বলেন, এই অস্বাভাবিক উচ্চমূল্য আসলে বিশ্বকাপ দেখার ব্যাপক চাহিদার প্রতিফলন উল্লেখ করে তিনি আরও বলেন, “কেউ যদি রিসেল মার্কেট থেকে ২০ লাখ ডলারে টিকিটি কেনে তাকে  আমি নিজে হাতে হট ডগ আর কোক এনে দেব যাতে সে ম্যাচটি দারুণভাবে উপভোগ করতে পারে।”

 আরও পড়ুন-

বায়ার্নের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি

২০২২ সালের কাতার বিশ্বকাপের সঙ্গে এবারের টিকিটের দামের তুলনা করে সমর্থক গোষ্ঠীগুলো জানিয়েছে ২০২২ সালে ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য ছিল প্রায় ১,৬০০ ডলার, যেখানে ২০২৬ সালে ফাইনালের সর্বোচ্চ মূল্যের টিকিটের আসল দাম প্রায় ১১,০০০ ডলার।

এই মূল্যবৃদ্ধি যৌক্তিক দাবি করে ইনফান্তিনো বলেন, “টি বিশ্বের সবচেয়ে উন্নত বিনোদন বাজার আর আমাদের বাজারের দিক দেখে বাজারদর অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে।” 

২০২৬ বিশ্বকাপের জন্য ৫০ কোটিরও বেশি টিকিটের আবেদন এসেছে, যেখানে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলিয়ে আবেদন ছিল ৫ কোটিরও কম। গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের মূল্য ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে ৩০০ ডলারের কমে কোনো কলেজ ম্যাচও দেখা যায়না আর এটি তো বিশ্বকাপ।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪