| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় টেস্টের আগেই ছিটকে যেতে পারেন সাদমান ইসলাম

  • আপডেট টাইম: 14-05-2026 ইং
  • 396 বার পঠিত
দ্বিতীয় টেস্টের আগেই ছিটকে যেতে পারেন সাদমান ইসলাম

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ দল। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০৪ রানের জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

তবে শেষ টেস্টের আগে বাংলাদেশ শিবিরে এসেছে দুঃসংবাদ। প্রথম টেস্ট চলাকালীন ক্যাচ নিতে গিয়ে বুকে আঘাত পান ওপেনার সাদমান ইসলাম। সেই চোট নিয়েই সিলেট টেস্টের প্রস্তুতিতে অংশ নিলেও আজ (বৃহস্পতিবার) ব্যাটিং অনুশীলনের সময় আবারও ব্যথা অনুভব করেন তিনি। মাত্র কয়েক বল খেলে মাঠ ছাড়তে বাধ্য হন এই ওপেনার।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টে তার খেলা অনিশ্চিত, এমনকি তিনি পুরো ম্যাচ থেকেই ছিটকে যেতে পারেন।

তার পরিবর্তে ব্যাকআপ হিসেবে দলে ডাকা হয়েছে জাকির হাসানকে। ইতোমধ্যে তাকে সিলেটে উড়িয়ে আনা হয়েছে বলে জানা গেছে। সাদমান শেষ পর্যন্ত না খেলতে পারলে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পেতে পারেন তিনি।

এদিকে ওপেনিংয়ে নতুন সম্ভাবনা হিসেবে আলোচনায় আছেন তানজিদ হাসান তামিম। তাকে দ্বিতীয় টেস্টে অভিষেক করানোর সম্ভাবনাও রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

সিরিজ নির্ধারণী এই টেস্টে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওপেনিং নিয়ে অনিশ্চয়তা কিছুটা চাপ তৈরি করলেও দল জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪