৭৮ বছর বয়সী ডিক অ্যাডভোকাট কয়েক মাস আগে দায়িত্ব ছাড়ার পর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন তিনি। পারিবারিক কারণে ফেব্রুয়ারিতে পদত্যাগ করা ডিক মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারো দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে কুরাসাওকে প্রথমবারের মতো তিনি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।
দেড় লাখ জনসংখ্যার কুরাসাও বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে। “লিটল জেনারেল” নামে পরিচিত অ্যাডভোকাট যেন আবার দায়িত্ব নিতে পারেন সে কারনে রুটেন নিজেই পদত্যাগ করেন। দুই ম্যাচের পর কুরাসাও দলের খেলোয়াড় পরিষদ দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে বৈঠকে জানায়, রুটেনের চেয়ে অ্যাডভোকাটকেই তারা বেশি পছন্দ করছে।
আরও পড়ুন-
১০০ পয়েন্ট নিয়ে হারের স্বাদ বার্সার
দলের অন্যতম বড় স্পন্সর কোরেনডন এয়ারলাইন্সের মালিক আতিলাই উসলু কোচ পরিবর্তন না হলে বছরে ১০ লাখ ইউরোর বেশি অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দেয়ায় রুটেন দল বা কোচিং স্টাফের মধ্যে সুস্থ পেশাদার সম্পর্ক নষ্ট করে এমন পরিবেশ থাকা উচিত নয় উল্লেখ করে পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত হিসেবে বেছে নেন। আগামী ১৪ জুন কুরাসাও তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে হিউস্টনে জার্মানির বিপক্ষে।
এফ এ/আয়না