| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

  • আপডেট টাইম: 15-05-2026 ইং
  • 81 বার পঠিত
পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সদস্যরা বলেন, তারা চাকরি ফিরে পাওয়া এবং নিরপরাধ সদস্যদের মুক্তির পাশাপাশি প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। একই সঙ্গে তারা বঞ্চিত পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।

তাদের অভিযোগ, নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনেই কেবল অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। কিন্তু ওই ঘটনাকে ষড়যন্ত্রমূলকভাবে বিদ্রোহ হিসেবে উপস্থাপন করে অসংখ্য নিরীহ বিডিআর সদস্যকে জেল, চাকরিচ্যুতি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

চাকরিচ্যুত সদস্যরা আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। অবিলম্বে চাকরিতে পুনর্বহাল, বকেয়া অর্থ প্রদান এবং সকল সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ন্যায়বিচার ও অধিকার আদায়ের লক্ষ্যে বৃহত্তর গণআন্দোলনে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪