সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত হামজনিত কারণে এবং বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন।
এছাড়া, একই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৮৫৬ জন বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২৩ হাজার ৩৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ