| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিচালকের খোঁজ মিলল ২৪ দিন পর

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 118 বার পঠিত
পরিচালকের খোঁজ মিলল ২৪ দিন পর

দীর্ঘ ২৪ দিন পর টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের খোঁজ মিলেছে। বর্তমানে দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন তিনি। রবিবার (২৬ এপ্রিল) সকালে হঠাৎ সেই বন্ধুর বাসায় পৌঁছান উৎসব। গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ এই পরিচালক এত দিন কোথায় ছিলেন, সে বিষয়ে কিছুই জানাননি তিনি। 

পরিচালকের ফিরে আসার খবরে তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও বিষয়টি অবহিত করতে থানায় পৌঁছে থানার উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে ভিডিও কলে উৎসবের সঙ্গে কথা হয়েছে। আগামী সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-  

লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রেশার কুকারের প্রিমিয়ার আজ

উৎসবের নিখোঁজ হওয়ার খবর তার স্ত্রী সামাজিক মাধ্যমে প্রকাশ করায় আজ সকালে আনন্দপুর থানায় যাওয়ার সময় পথে পতি বন্ধুর ফোন আসে এবং তিনি জানতে পারেন পরিচালকের অবস্থান সম্পর্কে। তবে লালবাজার আগেই খবর পাওয়ায় উৎসব কোথায় আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা পুলিশের নির্দেশে নিরাপত্তার কারণে প্রকাশ করা হয়নি।  রবিবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে নিখোঁজ পরিচালকের খোঁজ পাওয়া গেছে নথিভুক্ত করা হয়। 

গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ উৎসব মুখোপাধ্যায় নিমতার একটি ব্যাংকে গিয়েছিলেন। সেদিন দুপুর ২টা ২২ মিনিটের পর তার আর খোঁজ না পাওয়া গেলে পরিচালকের স্ত্রী আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। অবশেষে ২৪ দিন পর খোঁজ মিলল টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের।


এফএ/ আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪