| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুখবর দিলেন করণ জোহর

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 216 বার পঠিত
সুখবর দিলেন করণ জোহর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের হিট টক শো 'কফি উইথ করণ'আবারও ফিরছে ছোট পর্দায়। উপস্থাপক নিজেই নিশ্চিত করেছেন আগামী দিওয়ালিতেই শুরু হতে যাচ্ছে ‘কফি উইথ করণ’ এর নবম সিজন। ‘দ্য উইক’এ  আলাপচারিতায় এক দর্শক 'কফি উইথ করণ'শোটি ফেরার সময় জানতে চাইলে মুচকি হেসে বলেন “দিওয়ালি সিজন ৯।”

‘কফি উইথ করণ’ মানেই তারকাদের উপস্থিতি আর বিতর্কের হাতছানি। গত সিজনে নিজেদের সম্পর্ক নিয়ে করা কিছু মন্তব্যে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ব্যাপক ট্রলের শিকার হয়েছিল। শর্মিলা ঠাকুর, সাইফ আলি খান, কারিনা কাপুর, আলিয়া ভাট,সানি ও ববি দেওলের মতো তারকাদের উপস্থিতিতে সিজন ৮ ছিল জমজমাট।

আরও পড়ুন- 


এই শো-তে সোনম কাপুর ও দীপিকার রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য কিংবা ঐশ্বরিয়া রাইকে নিয়ে ইমরান হাশমির সেই বিতর্কিত মন্তব্য ছাড়াও ক্যারিয়ারে বড় ধাক্কা খেয়েছিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তার ডেটিং লাইফ নিয়ে মন্তব্যের জেরে। 

সব বিতর্ক ছাপিয়ে কঙ্গনা রানাউতের এপিসোড ছিল বিস্ফোরক। যেখানে তিনি করণের মুখের ওপর তাকে ‘স্বজনপোষণের ধ্বজাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ বলে আক্রমণ করেছিলেন। ‘ইনসাইডার বনাম আউটসাইডার’ বিতর্কের মূল ভিত্তি হয়ে আছে ২০১৪ সালের সেই আলাপচারিতা। বলিউডে ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই শো-র প্রতিটি সিজনই দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়েছে।

‘জওয়ান ২’ আছে বড় চমক

এফএ/ আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪