| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আয়ের শীর্ষে ‘ভূত বাংলা’

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 177 বার পঠিত
আয়ের শীর্ষে ‘ভূত বাংলা’

মুক্তির এক সপ্তাহ পেরোতেই বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’র জয়জয়কারে বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। শুধু তাই নয় আন্তর্জাতিক বাজারে রণবীর সিং এর ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ সিনেমাকে পেছনে ফেলে আয়ের শীর্ষে পৌঁছেছে ‘ভূত বাংলা’।

চলতি বছর ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ প্রথম দিন থেকে ভালোই চলছিল কিন্তু প্রেক্ষাগৃহে ‘ভূত বাংলা’ সিনেমা আসার পরই কমতে শুরু করে সিনেমাটির আয়। ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ভূত বাংলা’ মুক্তির এক সপ্তাহেই দর্শক চাহিদায় সেরা ২০ আয়ে পৌঁছেছে। হলিউডের ১৫৮টি প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ এবং ৫০০টি প্রেক্ষাগৃহে চলছে ‘ভূত বাংলা’। আন্তর্জাতিক বক্স অফিস রিপোর্ট জানায়, গত ২২ এপ্রিল ‘ভূত বাংলা’ আয় করেছে ২ লাখ ৬০ হাজার ডলার। যেখানে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর আয় ছিল ৯৩ হাজার ডলার।

 আরও পড়ুন-   

সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াকু পুঁজি বাংলাদেশের

‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে রহস্যে ঘেরা হরর সিনেমা‘ভূত বাংলা’রহস্যময় এক বাড়ি আর ভৌতিক সব অদ্ভুত ঘটনা নিয়ে তৈরি। ‘ভূত বাংলা’ সিনেমা পুরনো রহস্যময় এক বাড়ি আর ভৌতিক সব অদ্ভুত ঘটনা নিয়ে তৈরি। রহস্যে ঘেরা হরর সিনেমাটির গল্প এগিয়েছে ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে। একটি প্যালেস থেকে শুরু হয় গল্প। যেখানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। জনজীবনে ছড়াতে শুরু করে আতঙ্ক।

প্রিয় দর্শনের পরিচালনায় নির্মিত ‘ভূত বাংলা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার। ভূতের ভয়ের সঙ্গে কমেডির মিশেলে তৈরি এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ে ধরা দেন অক্ষয় কুমার এবং ওয়ামিকা গাব্বি। এছাড়াও পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, মঞ্জু যোশি, রাজপাল যাদব, যিশু ইউ সেনগুপ্তের মতো অভিনয়শিল্পীরা সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪