| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিকভাবে এবং দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেল ‘মাইকেল’

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 190 বার পঠিত
আন্তর্জাতিকভাবে এবং দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেল ‘মাইকেল’

মুক্তি পেল পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে সিনেমা ‘মাইকেল’। বিশ্বজুড়ে অগণিত ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিকভাবে মুক্তি  পাওয়া সিনেমাটি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একইসঙ্গে দেখা যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহেও। দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখায় রাখা হয়েছে সিনেমাটির শো। 

কোটি মানুষের হৃদয়ে থাকা প্রয়াত মাইকেল জ্যাকসনের জীবনের উত্থান-পতন ও সংগীত জগতের রোমাঞ্চকর যাত্রা নিয়ে নির্মিত এই চলচিত্রে মাইকেল জ্যাকসন হয়ে পর্দায় আগমন ঘটেছে কিংবদন্তির আপন ভাতিজা জাফর জ্যাকসনের। পর্দার মাইকেল হয়ে উঠতে জাফরের লুক, কণ্ঠ, নাচ এবং শারীরিক ভাষা দর্শকদের মুগ্ধ করেছে। পরিচালক অ্যান্টনি ফুকো এই সিনেমায় মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ সব মুহূর্তকে নিখুঁতভাবে জীবন্ত করে তুলেছেন। এই সিনেমায় আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ার ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।

আরও পড়ুন-   

সিনেমায় চুম্বন একটি পেশাগত সিদ্ধান্ত

সম্প্রতি জার্মানির বার্লিনে বায়োপিকটি নিয়ে একটি জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর আয়োজন বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে এসেছে ইতিবাচক সাড়া। বাংলাদেশেও সিনেমাটি নিয়ে ব্যাপক সাড়া তৈরি হবে বলে জানান প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। 


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪