শাহরিয়ার নাজিমের ওয়েব সিরিজ‘পাপ কাহিনী’ গত বছর আইস্ক্রিনে মুক্তি পেয়েছিলো। প্রতিশোধের গল্প নিয়ে বছর ঘুরে সিরিজটির দ্বিতীয় মৌসুম মুক্তি পেতে যাচ্ছে। ‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’ এমন সতর্কবার্তার পর সিরিজটির টিজার প্রকাশিত হয়।
তবে টিজারে সংলাপ ছাড়া কেবল আবাহসংগীতের তালে কয়েকটি দৃশ্য দেখা গেলেও ধারণা পাওয়া যায়নি এর গল্প সম্পর্কে। শাহরিয়ার নাজমের পরিচালনায় প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে ‘পাপকাহিনী ২’। বিভিন্ন চরিত্রে সিরিজটিতে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।
আরও পড়ুন-
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আবদুল্লাহ আবু সায়ীদ
মফিজ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে সিরিজটির প্রথম কিস্তি নির্মিত হয়। অঢেল সম্পদ সম্পন্ন স্ত্রীকে মফিজের ভালো লাগে না অন্য নারীর প্রতি তার টান। একসময় স্ত্রীকে মাঝনদীতে হত্যার উদ্দেশ্যে ফেলে দিলেও প্রাণে বেঁচে যায় মফিজের স্ত্রী। এবারের কিস্তিতে ইঙ্গিত পাওয়া গেছে প্রেম, প্রতারণা এবং প্রতিশোধের গল্প ‘পাপকাহিনী ২’।
এফএ/ আয়না