| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশকে ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী জরিমানা

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 408 বার পঠিত
বাংলাদেশকে ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী জরিমানা

বাংলাদেশ ও নিউজিল্যান্ড বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশকে।আইসিসি বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শাস্তির কথা নিশ্চিত করে জানিয়েছে স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।  

 আরও পড়ুন-    

২ গোলে পিছিয়ে পড়েও ফাইনালে মিলান

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে গত পরশু নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ করেছেন আইসিসির খেলোয়াড় ও স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ মূলত স্লো ওভার রেটের শাস্তির সঙ্গে জড়িত। 

২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিং করায় ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার কম বোলিং করায় ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪