নাটকীয় জয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠলো ইন্টার মিলান। দ্বিতীয় লিগে জয় পেলেই ফাইনাল এমন সমীকরণ নিয়ে ইতালিয়ান কাপের সেমিতে কোমোর বিপক্ষে নামে ইন্টার মিলান। ঘরের মাঠে ম্যাচের ৩২ মিনিটে গোল হজম করে ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কোমো।
আরও পড়ুন-
সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী
হার যখন চোখ রাঙাচ্ছে তখন ৬৯ মিনিট ও ৮৬ মিনিটে হাকান চালহানোয়লুর জোড়া গোল খুজে পায় প্রতিপক্ষের জাল আর তাতেই সমতায় ফেরে নেরাজ্জুরি'রা। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে পিটার সুচিচের গোলে ৩-২ এ এগিয়ে স্বাগতিকরা নাটকীয় এক কামব্যাকে ইতালিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।
এফএ/ আয়না