| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন খবর রণবীর-দীপিকার

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 507 বার পঠিত
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন খবর রণবীর-দীপিকার

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং জুটি রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন এই খুশির সংবাদ শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। মেয়ে দুয়ার হাতে নিজেদের ব্যক্তিগত ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে প্রেগন্যান্সি টেস্ট কিট ধরিয়ে এই সংবাদ শেয়ার করেন দীপিকা।

 দীপিকা ও রণবীর ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে প্রেমের সম্পর্কে জড়ালে দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে এক রাজকীয় আয়োজনে কোঙ্কনি এবং সিন্ধি উভয় রীতিতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 

আরও পড়ুন- 

ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না : ট্রাম্প

বিয়ের ছয় বছর পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান ‘দুয়া’। প্রথম সন্তান জন্মের বছর ঘুরতে না ঘুরতেই নতুন অতিথি আগমনের বার্তা দিলেন তারা। দীপিকা ও রণবীরের এই নতুন যাত্রার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪