| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিও এনগুমোহা কি সালাহর উত্তরসূরি

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 6767 বার পঠিত
রিও এনগুমোহা কি সালাহর উত্তরসূরি

রিও এনগুমোহা ২০২৪ সালের সামারে ইংলিশ লিগ কাপ দিয়ে লিভারপুলের জার্সি পরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তার চেলসি ছাড়ার কারণে দুই ক্লাবের সম্পর্কের অবনতি ঘটার কথা শোনা গেলেও এই কিশোর ফরোয়ার্ড মাঠের বাইরের এসব বিতর্কে কান দেননি। 

এনগুমোহারের এফএ কাপ দিয়ে একাদশে পেশাদার অভিষেক হয় ক্লাব ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে। ১৬ বছর ১৩৫ দিন বয়সে গত বছর ২৫ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে এই কীর্তি গড়েন তিনি। লিগে কডি গাকপোর বদলি হয়ে যোগ করা সময়ে মাঠে নামেন এবং দশ মিনিটে গোল করে ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হন। লিভারপুলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তার চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের পর ক্লাবের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি হয়। গতকাল (শনিবার) অ্যানফিল্ডে ফুলহ্যামের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের দুটি গোলেই অবদান রেখেছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড এনগুমোহা। গত আগস্টে নাটকীয় জয়ে প্রথম গোল করলেও ঘরের মাঠে প্রথমবার জালে বল ছোঁয়ালেন তিনি। 

আরও পড়ুন-

বিশ্বকাপে আর্জেন্টিনার ৫৫ সদস্যের দল

খেলার ৩৬ মিনিটে বক্সে চোখ ধাঁধানো ড্রিবলিংয়ের পর ডানপায়ের বাতাসে ভাসানো শটে জাল কাঁপানো এনগুমোহা চার মিনিট পর আবারো চমৎকার ড্রিবলিংয়ে গাকপোকে ক্রস দিলে তার অ্যাসিস্টে দারুণ গোল করেন মোহাম্মদ সালাহ।

কোচ আর্নে স্লট এই কিশোর খেলোয়াড়কে সালাহর সঙ্গে শুধু তুলনা করলেন তাই নয় বললেন, ‘সে শুধু দীর্ঘমেয়াদী ভবিষ্যতের নয়, নিকট ভবিষ্যতেরও অংশ কারণ সে আরও শক্তিশালী হয়ে উঠছে। তার খেলাটা কিছু সুন্দর কৌশলের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তার খেলায় গোলের সুযোগ তৈরি করা, সেই সাথে বাড়তি সুযোগ যোগ হয়েছে, যা বিশ্বের সেরা ডিফেন্ডারদের বিপক্ষে লড়াই করতে গেলে অত্যন্ত প্রয়োজন যা সে প্রমাণ করে দিয়েছে।’

চলতি মৌসুম শেষে অ্যানফিল্ডে একের পর এক রেকর্ড ভাঙা সালাহ মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে লিভারপুল কি ক্লাব লিজেন্ড বিদায় নেওয়ার আগেই পেয়ে গেল তার উত্তরসূরি?

 

এফএ/ আয়না টিভি       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪