| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে আর্জেন্টিনার ৫৫ সদস্যের দল

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 6935 বার পঠিত
বিশ্বকাপে আর্জেন্টিনার ৫৫ সদস্যের দল

২০২৬ ফুটবল বিশ্বকাপ মেগা ইভেন্টটি শুরু হবে আর দুই মাস পর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই বিশ্বকাপের ২৩তম আসর বসবে। প্রতিযোগী দলগুলোকে এক মাস আগেই নিজেদের স্কোয়াড চূড়ান্ত করতে হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে লিওনেল স্কালোনি ইতোমধ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করে ফেলেছেন। সেই স্কোয়াড থেকে ২৬ জন বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন।

আর্জেন্টিনা বিশ্বকাপের ২৩তম আসরে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে জানিয়ে দলটির প্রধান কোচ স্কালোনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি তালিকা প্রদান করা হয়েছে যেখানে বিশ্বকাপের জন্য নিশ্চিত খেলোয়াড়রাও থাকবেন আবার থাকবেন ভবিষ্যতের জন্য পরীক্ষামূলক ও সম্ভাবনাময় ফুটবলারও। মার্চ উইন্ডোর প্রীতি ম্যাচ শেষে তিনি এ কথা জানান। 

টিওয়াইসি’র মতে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা) ও জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা) ও নিকোলাস তালিয়াফিকো (লিওঁ)

মিডফিল্ডার : লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), এজাকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো) ও থিয়েগো আলমাদা (অ্যাতলেটিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড : জুলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)

আরও পড়ুন-

চলন্ত বাসে আগুন

আর্জেন্টিনার মূল স্কোয়াডে জায়গা পেতে বিভিন্ন পজিশনে চলছে প্রতিযোগিতা। হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ লড়ছে তৃতীয় গোলরক্ষক হওয়ার দৌড়ে। ব্যাকআপ লেফটব্যাক হিসেবে মার্কোস আকুয়া ও গ্যাব্রিয়েল রোহাস আর সেন্টারব্যাক পজিশনে বাড়তি অপশন হিসেবে মার্কোস সেনেসি কিংবা ফাকুন্দো মেদিনা পেতে পারেন সুযোগ। এ ছাড়া নিজের ফিটনেসের ওপর সুযোগ নির্ভর করছে মিডফিল্ড ও আক্রমণভাগে জিওভানি লো সেলসোর। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় ভ্যালেন্টিন বারকো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে রয়েছেন।

চূড়ান্ত তালিকার বাইরে বিবেচনায় আছেন 

গোলরক্ষক : ফাকুন্দো কাম্বেসেস

ডিফেন্ডার : কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রোইলো, লাউতারো রিভেরো, টমাস প্যালাসিওস, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, আগুস্তিন গিয়াই, ফ্রান্সিসকো ওর্তেগা, কেভিন ম্যাক-অ্যালিস্টার

মিডফিল্ডার : অ্যালান ভারেলা, অ্যানিবাল মোরেনো, এজাকুয়েল ফার্নান্দেজ, এনজো বারেনেচিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া

ফরোয়ার্ড : পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া, সান্তিয়াগো কাস্ত্রো ও ভ্যালেন্টিন কাস্তেয়ানোস


এফএ/ আয়না টিভি       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪