| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলন্ত বাসে আগুন

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 7043 বার পঠিত
চলন্ত বাসে আগুন

বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে কিন্তু বাসের কোনো যাত্রী আহত হয়নি। রোববার (১২ মার্চ) সকাল পৌনে ৮টায় উপজেলার মাঝিরা বি-ব্লক এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি চলন্ত বাসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকাল ৭টা ৫০ মিনিটে মাঝিরা বি-ব্লক এলাকায় একটি বাসে আগুন লাগার খবরে আমাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে কাল ৮টা ২ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।  

আরও পড়ুন-

স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারে প্রতিবেশীকে স্বামীর ফোন


চলন্ত অবস্থায় বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। তবে বাসটির চালক দ্রুত বাসটি থামিয়ে দেওয়ায় যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির সিটগুলো ক্ষতিগ্রস্ত হলেও চাকা ও মূল কাঠামো রক্ষা পেয়েছে।


এফএ/ আয়না টিভি      

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪