| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’তে প্রীতম-জেফার

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 13453 বার পঠিত
ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’তে প্রীতম-জেফার

সংগীতের আঙিনায় দুই জনপ্রিয় প্রীতম-জেফার একসঙ্গে গান দিয়েও মাতিয়েছেন শ্রোতাদের। তবে এবার আর সুরের ছন্দে নয়,পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন প্রীতম হাসান ও জেফার রহমান। শিহাব শাহীনের পরিচালনায় এই দুই সংগীত শিল্পীকে নিয়ে প্রথমবার নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি। 

বছরখানেক আগে শুটিং শেষ হলেও কারিগরি কিছু জটিলতা থাকায় আটকে ছিল এর মুক্তি। সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে মুক্তির তারিখ ঘোষণা করে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশের কথা রয়েছে। 

নির্মাতা অ পরিচালক শিহাব শাহীন গল্পের প্রেক্ষাপট নিয়ে জানান, ‘তুমি আমি শুধু’একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি। যে মেয়েটি সবসময় নিজের ইচ্ছা ও চাওয়াকে প্রাধান্য দেয় এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চায়। তার এই স্বাধীনচেতা স্বভাব থেকেই একসময় জীবন ও সম্পর্কের মাঝে নানা জটিলতার নানা টানাপড়েন ঘিরেই এগিয়েছে চিত্রনাট্য। 

প্রীতম ও জেফার ওয়েব ফিল্ম নিয়ে এবার প্রথম জুটি বাঁধলেও শিহাব শাহীনের সঙ্গে দুজনেরই কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই নির্মাতার ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম ও ‘ক্যাকটাস’ সিরিজে অভিনয় করেছেন প্রীতম। অন্যদিকে জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে। 


এফ এ / আয়না টিভি   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪