| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে আন্তনগর ট্রেন

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 315 বার পঠিত
ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে আন্তনগর ট্রেন

দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়নের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ আনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো সংগ্রহ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে শুরু করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে।

তিনি আরও জানান, নতুন কোচগুলো হাতে পাওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী নতুন ট্রেন চালু এবং রুট নির্ধারণে উদ্যোগ নেবে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গে, আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

বর্তমান রেলপথের অবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে মোট ৩,৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেললাইন রয়েছে। এর মধ্যে ১,৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার মিটারগেজ, ১,০৬৬ দশমিক ৬০ কিলোমিটার ব্রডগেজ এবং ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার ডুয়ালগেজ লাইন।

তিনি জানান, চলমান বিভিন্ন প্রকল্পের আওতায় বাস্তবতার নিরিখে নতুন ব্রডগেজ ও ডুয়ালগেজ রেললাইন নির্মাণের কাজও অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতে দেশের রেল নেটওয়ার্ক আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪