নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে সিরিজের দিবারাত্রির সবকটি ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বিসিবি জানিয়েছে,বেলা ১১টা থেকে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ দিনের আলোতে দুপুর দুইটা থেকে শুরু হবে। গতকাল বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
এফ এ / আয়না টিভি