| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড় দরপতন সপ্তাহের শেষ শেয়ারবাজারে

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 187 বার পঠিত
বড় দরপতন সপ্তাহের শেষ শেয়ারবাজারে

ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে শর্তসাপেক্ষে ইরানের যুদ্ধ দুই সপ্তাহের বিরতির ঘোষণায় গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল। তার আগের দুই বাজারেও ছিল উত্থান। টানা তিনদিনের উত্থান শেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরপতনের পাশাপাশি লেনদেনেও পড়েছে ভাটা।

বৃহস্পতিবার সকাল ১০টায় লেনদেনের শুরুতেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম নিম্নমুখী হয়ে পড়ায় দিনশেষে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকেও বড় পতন হয়েছে। আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৭০টির। কমেছে ৩০৬টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা গতকালের তুলনায় ২১৪ কোটি ৭৩ লাখ টাকা কম। 

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৭৪ পয়েন্টে নেমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৭টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৬ লাখ টাকা। 


এফ এ / আয়না টিভি     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪