| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধে বরণ করেছে ‘শোচনীয় পরাজয়’ : রাশিয়া

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 1469 বার পঠিত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধে বরণ করেছে ‘শোচনীয় পরাজয়’ : রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর চালানো হামলায় “শোচনীয় পরাজয়” বরণ করেছে। এই হামলা ছিল একপাক্ষিক ও বিনা উসকানিতে পরিচালিত আগ্রাসন বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার রেডিও স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, রাশিয়া শুরু থেকেই এই হামলার বিরোধিতা করেছে এবং দ্রুত পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে তারা প্রথম বিবৃতি দিয়েছিল যে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।”।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথভাবে সামরিক হামলা চালালে এই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। জাখারোভা জোর দিয়ে বলেন, রাশিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে সংঘাত বাড়ানোর পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানই একমাত্র কার্যকর পথ।


এফ এ / আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪