| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমা চাইলেন বাদশা তবুও আশঙ্কা বড় ধরনের শাস্তির

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 1603 বার পঠিত
ক্ষমা চাইলেন বাদশা তবুও আশঙ্কা বড় ধরনের শাস্তির

ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা গানের কথায় অশ্লীলতা আর ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন। সম্প্রতি তার গান ‘টাটেরি’ নিয়ে বিতর্কের জেরে সশরীরে হাজির হয়ে দেশটির জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

কমিশনের শুনানিতে বাদশা একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র জমা দেন। গত মার্চে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর কুরুচিপূর্ণ শব্দ চয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় বিষয়টি নজরে আসার পর কমিশন দ্রুত বাদশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এই শুনানি চলাকালীন সংগীতশিল্পী কেবল ক্ষমাই চাননি, বরং তার ভুলের প্রায়শ্চিত্তে প্যানেলের কাছে তিনটি বিশেষ প্রতিশ্রুতি করেন। 

তিনি আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করবেন। ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার যাবতীয় খরচ ও দায়িত্ব নেবেন এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্য মাধ্যমে অর্থ সংগ্রহের অঙ্গীকার করেছেন বাদশা।

ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে বিতর্কিত এই গানটি। গানটির মাধ্যমে নারীদের অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ফলে ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী বাদশা দোষী সাব্যস্ত হলে তাকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।


এফ এ / আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪