সাদিয়া জাহান প্রভা ছিলেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। তার অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতি জয় করে নিতো নেটিজেনদের মন। প্রভা স্থায়ীভাবে নিজের নতুন পেশা নিয়ে এখন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব প্রভা একটি মনোরম সমুদ্রতীরবর্তী পরিবেশে হালকা রঙের ফুলেল পোশাক, ফুরফুরে মেজাজে সাজগোজের বাহুল্য ছাড়াই মাথায় বড় সান হ্যাটে ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি।
এদিকে অভিনেত্রীর রূপের প্রশংসা করে কমেন্ট বক্সে নেটিজেনরা লিখেছেন, ‘মানুষের বয়স হলে সৌন্দর্য কমে। আর আমি দেখছি আপনার বয়স যতই বাড়ছে, সৌন্দর্য ততই বাড়ছে। আপনাকে অনেক সুন্দর লাগছে।’
এফ এ / আয়না টিভি