অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল টলিউড। এই মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও টেকনিশিয়ান স্টুডিওর দফায় দফায় বৈঠকের পর কঠিন সিদ্ধান্ত ইন্ডাস্ট্রির অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে আপাতত কাজ না করার ঘোষণা।
এই প্রতিবাদের মাঝেই এক সংবাদ সম্মেলনে টলিউড অভিনেতা দেব এক সংবাদ সম্মেলনে ‘ব্যান কালচার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে জানান,টলিউডে কাজের পরিবেশ ফেরাতে যারা দীর্ঘদিন ধরে ‘ব্যান’ বা বয়কটের শিকার হয়ে কর্মহীন হয়ে আছেন, তাদের ফিরিয়ে আনার সময় এসেছে। ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কথা দিয়েছেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ তালিকায় থাকা শিল্পী ও পরিচালকদের কাজে ফেরানো হবে। এই ব্যান কালচার থেকে দূরে থাকতে চাই আমরা।
সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে কাজ বন্ধ থাকবে এবং এর পাশাপাশি যারা বয়কটের শিকার, তাদের ফেরার পথও সুগম করতে হবে। আমরা এখন আর আলাদা আলাদা কোনো ফোরাম বা ফেডারেশন নই। আমরা সবাই এখন একটাই ছাদের নিচে। রাহুলের মৃত্যু আমাদের উপলব্ধি করিয়েছে কাজ করতে না পারাটা কতটা কষ্টের বলেও জানান দেব।
এফ এ / আয়না টিভি