পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানকে দেশটিতে শান্তি আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আগামী ১০ এপ্রিল দুই দেশের সরকারি প্রতিনিধিদের ইসলামাবাদে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে, ইরান ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১৫ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও এই যুদ্ধবিরতিতে সমর্থন জানিয়েছে।
শেহবাজ শরিফ জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের পাশাপাশি তাদের মিত্ররাও লেবাননসহ অন্যান্য এলাকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনাটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর হবে।
এই সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা পোস্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা দ্যা টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ