| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজ্যসভায় শপথ, কোয়েল নয় রুক্মিণী মল্লিক নামে

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 2372 বার পঠিত
রাজ্যসভায় শপথ, কোয়েল নয় রুক্মিণী মল্লিক নামে

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে মাতৃভাষা বাংলায় ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সোমবার (৬ এপ্রিল) রাজ্যসভায় আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন কোয়েল মল্লিক। শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্য বাবা প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থেকে বিশেষ মুহূর্তের সাক্ষী হন। পরিবারকে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে রাখা কোয়েলের এ অভ্যাসের প্রতিফলন এ আয়োজনেও দেখা গেছে।

দর্শকদের কাছে তিনি ‘কোয়েল’ নামে পরিচিত হলেও শপথের সময় অভিনেত্রী নিজের নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উল্লেখ করেন। কারণ সরকারি ও একাডেমিক নথিতে তাঁর নাম রুক্মিণী মল্লিক।

কোয়েলের প্রথম চলচ্চিত্রের পরিচালক হরনাথ চক্রবর্তী পারিবারিকভাবে তাঁকে ‘কোয়েল’ নামে চিনতেন তাই সেই নামেই বড় পর্দায় অভিষেক ঘটে এবং পরবর্তীতে তিনি এই নামেই ব্যাপক জনপ্রিয়তা পান। তবে সাংবিধানিক ও সরকারি আনুষ্ঠানিকতায় আসল নাম ব্যবহারের বাধ্যবাধকতার কারণে রাজ্যসভায় ‘রুক্মিণী মল্লিক’ নামেই শপথ নিয়েছেন তিনি।


এফ এ / আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪