| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 2381 বার পঠিত
নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখ তামিল অভিনেত্রী ৩৬ বছর বয়সি সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তার এই আকস্মিক মৃত্যুতে হতভম্ব সহ-অভিনেতা ও ভক্তরা।

চেন্নাইয়ের বাসা থেকে সুভাষিণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে ব্যক্তিগত জীবনের অশান্তির জেরে আত্মহত্যার এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ধারনা করছে পুলিশ। জানা যায় আত্মহত্যা করার আগে ভিডিও কলে স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এ বিষয়ে এখন পর্যন্ত তার স্বামীর থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। 

ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী। সেই স্বপ্ন পূরণে চেন্নাইয়ে পাড়ি জমিয়ে তামিল বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করা তার জন্য সহজ ছিল না। অডিশন থেকে শুরু করে ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন সুভাষিণী। 

ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি এবং জনপ্রিয়তা এই ধারাবাহিক তাকে এনে দেয়। সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী বিনোদন অঙ্গনে।


এফ এ / আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪