| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক ছাদের নিচে তারা ৩জন

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 201093 বার পঠিত
এক ছাদের নিচে তারা ৩জন

বিশিষ্ট সাংবাদিক রজত শর্মার মেয়ে দিশার বিয়ের অনুষ্ঠান নিয়ে ভারতে সম্প্রতি আলোচনার ঝড়। বিয়ের অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের প্রধানদের পাশাপাশি ছিল বিনোদন অঙ্গনের বড় তারকাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক বিরল মিলনমেলায় পরিণত করে। ফলে একই ছাদের নিচে দেখা যায় বলিউড সুপারস্টার শাহরুখ খান, সালমান খান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।   

দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী তামিলনাড়ুর আইনজীবী সুদর্শন এম জে-র সঙ্গে দিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়ের রাজকীয় অতিথি তালিকা ছিল মূল আকর্ষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতির পাশাপাশি বলিউডের দুই মহাতারকা শাহরুখ ও সালমানের অংশগ্রহণ অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে।  ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে বিয়েতে কিং খান হাজির হলে আমন্ত্রিতদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায়। সালমান খান পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। দীর্ঘ সময় পর এক ছাদের নিচে দুই খান। 

দুই খান এই মুহূর্তে বিনোদন অঙ্গনে ব্যস্ত সময় পার করছেন।‘কিং’ সিনেমায়,শাহরুখ খানের সঙ্গে থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। অন্যদিকে অপূর্ব লখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান যেখানে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। 



এফ এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪