| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনার মাটি-মানুষের গল্প ভিয়েনা চলচ্চিত্র উৎসবে

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 201613 বার পঠিত
খুলনার মাটি-মানুষের গল্প ভিয়েনা চলচ্চিত্র উৎসবে

বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’ নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ সিনেমাটি নির্বাচিত হয়েছে। উৎসবটি চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। 

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।চলতি বছর নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত ‘দেলুপি’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ইউরোপের মাটিতে এটি সিনেমাটির দ্বিতীয় বড় কোনো উৎসবে অংশগ্রহণ যা বাংলা ও বাংলাদেশের সিনেমার জন্য বড় একটি অর্জন।

‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মাটির গন্ধ আর মানুষের জীবন সংগ্রামের গল্পে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয়গুলো ফুটিয়ে তুলতে এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে।

২০২৫ সালের ৭ নভেম্বর ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনে চলচ্চিত্রটি খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ঢাকার দর্শকদের কাছে সিনেমাটি বেশ জনপ্রিয়তা অর্জন করলে বড় পর্দায় মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালক হিসেবে অভিষেক হয়। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন তিনি।



এফ এ / আয়না টিভি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪