| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মা হচ্ছেন কারিশমা তান্না

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 201145 বার পঠিত
মা হচ্ছেন কারিশমা তান্না

জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’ ‘বিগ বস’এবং সাম্প্রতিক আলোচিত ওয়েব সিরিজ ‘স্কুপ’এ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত হিন্দি টেলিভিশনের অভিনেত্রী কারিশমা তান্না সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন। ৪২ বছর বয়সে প্রথম মা হতে চলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এই খবরটি সামনে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী। 

স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে ঢিলেঢালা পোশাকে একটি বিশেষ ছবিতে তার স্পষ্ট বেবি বাম্প শেয়ার করে এই সুখবর নিশ্চিত করে ছবির ক্যাপশনে কারিশমা  লেখেন, একটি অলৌকিক ঘটনা, জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে। তার পোশাক ও শারীরিক পরিবর্তন দেখে গত কয়েক মাস ধরে ভক্তদের মনে যে জল্পনা তৈরি হয়েছিল তাতে সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই।

মৌনি রায়,হিনা খান,একতা কাপুরসহ বলিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রীকে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ কারিশমা বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে নতুন অতিথির আগমনের খবরটি এই দম্পতির সংসারে বয়ে এনেছে নতুন আনন্দ।


এফ এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪