| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ বছরের অনিশ্চয়তা কাটিয়ে‘মাসুদ রানা’প্রেক্ষাগৃহে

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 204372 বার পঠিত
পাঁচ বছরের অনিশ্চয়তা কাটিয়ে‘মাসুদ রানা’প্রেক্ষাগৃহে

কালজয়ী গোয়েন্দা চরিত্র কাজী আনোয়ার হোসেনের নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মাসুদ রানা’ সিনেমাটি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে প্রেক্ষাগৃহে। পাঁচ বছরের অনিশ্চয়তা কাটিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রেলার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার শুরু হতে যাচ্ছে।

জাজ মাসুদ রানা সিরিজের ওপর ভিত্তি করে ২০২০ সালে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এদিকে হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও আটকে ছিল সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটির কাজ।সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছিলেন, কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে সিনেমাটিতে শুটিং ও নির্মাণশৈলীতে কোনো কমতি রাখা হয়নি।  

সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগেই। প্রযোজক জানিয়েছেন,চলতি মাসের মধ্যেই সিনেমাটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। প্রযোজনা সংস্থা জানিয়েছে কোরবানির ঈদে মাল্টিপ্লেক্সসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি । 

অভিনেতা রাসেল রানা এই সিনেমায় গোয়েন্দা মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে চিত্রনায়িকা পূজা চেরিকে দেখা যাবে সোহানা চরিত্রে। এছাড়াও সৈয়দা তিথি অমনিকে এই সিনেমায় দেখা যাবে অবনিতা চরিত্রে। সিনেমা সংশ্লিষ্ট ও দর্শক মহলে ব্যাপক কৌতূহল বিরাজ করছে দীর্ঘদিন আটকে থাকা এই সিনেমাটি নিয়ে।


ফার এ / আয়না টিভি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪