| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুচলেকা দিয়ে জামিন নোবেলের

  • আপডেট টাইম: 05-04-2026 ইং
  • 204908 বার পঠিত
মুচলেকা দিয়ে জামিন নোবেলের

‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ এপ্রিল) আসামি পক্ষের শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন।

গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ তাকে আদালতে হাজির করলে ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে নোবেলকে ২ এপ্রিল পর্যন্ত জামিন দেয়। এ মামলায় গত ২ এপ্রিল নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

২০২৪ এর ১৩ অগাস্ট আনাননিয়া শবনম রোজ (অনন্যা) নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করলে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে গত ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

মামলার অভিযোগে বলা হয়, নোবেল বাদীকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ অগাস্ট থেকে গত বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন সময় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করে। বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করেন। আর এতে অপর আসামিরা তাকে সহযোগিতা করে।

 

ফার এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪