সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই মেরিনাতে আজ শনিবার (৪ এপ্রিল) সকালে ড্রোন বা মিসাইল হামলা চালিয়েছে ইরান। আমিরাত সেটি প্রতিহত করার চেষ্টা করলে প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি ভবনে গিয়ে আঘাত হানে। তবে এ ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি বলে এক বিবৃতিতে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।
এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল,রাজধানী আবুধাবির সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন মিশরীয় নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয়কে শনাক্ত হয়। হামলার পর সেখানে আগুন ধরে যায় এবং স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।