| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানি ওরাকলে ইরানের হামলা

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 139348 বার পঠিত
দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানি ওরাকলে ইরানের হামলা

শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের ইন্টারনেট সিটির একটি ভবনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকলে আছড়ে পড়েছে ইরানের টার্গেট প্রতিহত করা ড্রোন বা মিসাইলের ধ্বংসাবশেষ।  দুইদিন আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল, অ্যামাজন, ফেসবুকসহ ১৮টি প্রতিষ্ঠানের লিস্ট প্রকাশ করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ প্রতিষ্ঠান গুলোতে হামলার হুমকি দেয়। এরমধ্যে শনিবার সকালে ওরাকলের ভবনে আঘাত হানল প্রতিহত করা মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ। এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস  জানিয়েছে এ ঘটনায় সেখানে কোনো আগুন লাগা বা হতাহতের ঘটনা ঘটেনি।

রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনা আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্র। হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় মিসরের এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহতের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয়কে শনাক্ত করা হয়েছে। প্রাকৃতিক গ্যাস প্রসেসিং কেন্দ্রে হামলার পর সেখানে আগুন ধরে যায় এবং স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪