| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 205448 বার পঠিত
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আগামী রোববার (৫ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে নিজেই জানিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে (মাসুদ পারভেজ নামে) এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই তথ্য জানান তিনি। তবে ঠিক কী ধরনের অসুস্থতায় ভুগছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি এই বর্ষীয়ান অভিনেতা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইনশাআল্লাহ আগামী ৫ তারিখ রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন।

তার এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই তারকার চলচ্চিত্র যাত্রা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী চলচ্চিত্র ওরা ১১ জন প্রযোজনার মাধ্যমে ঢালিউডে তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ১৯৭৩ সালে মাসুদ রানা চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আসেন এবং ‘সোহেল রানা’ নাম গ্রহণ করেন।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনা এই তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি দেশের চলচ্চিত্র শিল্পে এক অনন্য অবস্থান তৈরি করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪