| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনি জটিলতায় অভিনেত্রী সোনালী বেন্দ্রে

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 206603 বার পঠিত
আইনি জটিলতায় অভিনেত্রী সোনালী বেন্দ্রে

এবার বড়সড় আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও তার স্বামী পরিচালক গোল্ডি বহল। এই তারকা দম্পতির বিরুদ্ধে পুনের এক কৃষক দম্পতি জমি আত্মসাতের গুরুতর অভিযোগ তুলে দেওয়ানি আদালতের শরণাপন্ন হয়েছেন।

কৃষকের অভিযোগ, ১৯৫৭ সাল থেকে জমিটিতে তাদের পৈতৃক অধিকার রয়েছে।সেই অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে জমিটি কেনা হয়েছে। শুধু তাই নয়,বেআইনিভাবে জমিটিতে  নির্মাণকাজ শুরু করে তাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে সোনালী ও গোল্ডির বিরুদ্ধে। কৃষক দম্পতি ওই জমির ওপর আদালতের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন। 

এদিকে  অভিনেত্রী সোনালী বেন্দ্রে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে সরাসরি 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন জমির কোনো কাগজপত্রে বা দলিলে তার নাম নেই। তিনি মনে করছেন, কেবল মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই সুপরিকল্পিতভাবে তাকে এই মামলায় জড়ানো হচ্ছে। সোনালীর পক্ষের আইনি পরামর্শদাতারা জানিয়েছেন, ইতোপূর্বে এই জমি সংক্রান্ত কিছু অভিযোগ আদালতে তোলা হয়েছিল, যা আদালত খরিজ করে দেন। এই মামলার পরবর্তী শুনানির দিন  আগামী ২০ এপ্রিল  ধার্য করেছেন আদালত। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪